Home » বাড়ি ভাড়াতেও দিতে হবে জিএসটি

বাড়ি ভাড়াতেও দিতে হবে জিএসটি

সময় কলকাতা ডেস্কঃ এবার থেকে বাড়ি ভাড়াতেও দিতে হতে পারে জিএসটি। গত ১৮ জুলাই থেকে কেন্দ্রীয় সরকার নয়া জিএসটি আদায়ের পদ্ধতি চালু করেছে। সেই পদ্ধতি অনুযায়ী জানা গিয়েছে, বাড়ি ভাড়াতেও ১৮ শতাংশ জিএসটি দিতে হবে কিছু কিছু ভাড়াটেকে। যদিও সাধারণ ভাড়াটেদের এই নতুন নিয়ম মানতে হবে না। শুধুমাত্র পেশাগত কারণে জিএসটির আওতায় নথিভুক্ত ব্যবসায়ীরাই এই অতিরিক্ত জিএসটি গুণবেন।

কেন্দ্রের ঘোষিত নিয়ম অনুযায়ী, যাদের নিজস্ব জিএসটি নম্বর আছে, তারা নিজেদের থাকার জন্য বাড়ি ভাড়া নিলে সেই ভাড়ার উপরও সর্বোচ্চ হারে কর চাপানো হবে। আগের নিয়ম ছিল, যদি কেউ ব্যবসার কারণে অফিস বা খুচরো বিক্রয় কেন্দ্রের মত কোনও দোকান বা বাড়ি ভাড়া নেয়,সেক্ষেত্রে তাঁকে জিএসটি দিতে হবে। কিন্তু যেসব জিএসটি নথিভুক্ত ব্যবসায়ী বাড়ি থেকে পরিষেবা দিতেন তাঁদের বাড়ি ভাড়ার জন্য আলাদা করে জিএসটি দিতে হত না। এবার থেকে নয়া নির্দেশিকা অনুযায়ী সেটাও দিতে হবে।

তবে এই নয়া নিয়মে চাকুরিজীবী বা জিএসটিতে নথিভুক্ত নন এমন কোনও ব্যক্তি যদি পেশার কারণে কোথাও বসত বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিয়েও থাকেন, তাতেও অতিরিক্ত এই জিএসটি দিতে হবে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বেশ কিছু পণ্যে অতিরিক্ত কর বসিয়েছে। এমনকী এই করের আওতায় চলে এসেছে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যও। যা নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। এবার বাড়ি ভাড়ার উপর জিএসটির বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

About Post Author