Home » স্বাধীনতা দিবসে বাজারে আসছে এই গাড়িগুলি!

স্বাধীনতা দিবসে বাজারে আসছে এই গাড়িগুলি!

সময় কলকাতা ডেস্কঃ অতিমারির জেরে দেশ জুড়ে চাহিদা বেড়েছে চার চাকা এবং দুই চাকার। কার্যত সেকারণেই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে অটোমোবাইল সংস্থাগুলি একের পর এক গাড়ি ও বাইকের নতুন মডেল নিয়ে আসছে বাজারে। সোমবার ১৫ আগস্ট, ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কিছু গাড়ি প্রস্তুতকারী সংস্থা নতুন গাড়ি ও বাইক লঞ্চ করছে। এই তালিকায় রয়েছে বেশ কিছু ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থার নাম। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন কোম্পানি ওইদিন তাদের নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে।

ওলা ইলেকট্রিক কার


বেশ কিছুদিন আগে একটি টুইট করে ওলা ইলেকট্রিকের সিইও ভবিশ আগরওয়াল জানান, আগামী ১৫ আগস্ট ভারতীয় বাজারে ওলা ইলেকট্রিক সংস্থা একটি নতুন মডেল লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে এই গাড়িটির টিজার প্রকাশ্যে এসেছে। এছাড়াও, একটি নতুন ইলেকট্রিক বাইকও লঞ্চ করার কথা রয়েছে এই সংস্থার। বাইকটির দাম এক লাখ টাকারও কম হবে বলেই মনে করা হচ্ছে।

এমজি জেডএস ইভি
ওলা ছাড়াও ১৫ আগস্ট একটি নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে চলেছে গাড়ি প্রস্তুতকারী সংস্থা এমজি জেডএস ইভি। গাড়িটিতে আগের তুলনায় আরও বড় সাইজের ব্যাটারিও থাকছে। ফলে গাড়িটির দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সুত্রের খবর, গাড়িটিতে একটি 50.3kWh ব্যাটারি প্যাক ইনস্টল করা হবে।

মাহিন্দ্রা বর্ণ ইলেকট্রিক
ঐতিহ্য বজায় রেখে এবছরও বেশ কিছু নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে মাহিন্দ্রা। জানা গিয়েছে,সংস্থার বর্ণ ইলেকট্রিক কনসেপ্টের উপর ভিত্তি করে মোট পাঁচটি এসইউভি আনতে চলেছে। ইতিমধ্যেই গাড়ির টিজার প্রকাশ্যে এসেছে। তাতে শুধুমাত্র গাড়ির আকার ও হেডল্যাম্প সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে।

About Post Author