সময় কলকাতা ডেস্কঃ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু, তাও আবার বন্ধুদের থেকে ধার নিয়ে। ১৯৮৫ সালে বন্ধুদের থেকে ৫ হাজার টাকা ধার নিয়ে যে ব্যবসা শুরু হয়েছিল ২০২২ সালে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। শুধুমাত্র বুদ্ধিমত্তা, অধ্যাবসায় পর্যবেক্ষণ আর সঠিক সিদ্ধান্তের কারণেই দালাল স্ট্রিট শেয়ার বাজারের বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। রাকেশ ঝুনঝুনওয়ালা এমন একটি নাম ,যে নামকে আদর্শ মনে করেন ভারতবর্ষের বহু শেয়ার বাজারের কারবারিরা।

রবিবার সকাল ৬:৪৫ মিনিটে ক্যান্ডি ব্রীচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। কিডনির অসুস্থতা সহ একাধিক শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগেও হাসপাতালে ভর্তি ছিলেন । সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি গিয়েছিলেন। রবিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে ক্যান্ডি ব্রীচ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাকেশ ঝুনঝুনওয়ালাকে বলা হতো ভারতের “ওয়ারেন বাফেট”।

এয়ার ইন্ডিয়া যখন বন্ধ হওয়ার মুখে, তখন উপস্থিত বুদ্ধি দিয়ে তিনি কিনে ফেলেছিলেন এয়ার ইন্ডিয়ার বিশাল পরিমাণ শেয়ার। পরবর্তী ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে টাটা। আর রাকেশ ঝুনঝুনওয়ালা একদিনেই লাভ করেন ৯১৩ কোটি টাকা। পেশাগত দিক দিয়ে তিনি ছিলেন চার্টার অ্যাকাউন্টেড, কিন্তু ছোটবেলা থেকেই শেয়ার মার্কেটের প্রতি ছিল প্রবল ঝোঁক। আর সেই ইচ্ছাই তাকে সফল ব্যবসায়ীতে পরিণত করেছিল। হাঙ্গামা মিডিয়া এবং অ্যাপটেকের চেয়ারম্যান ছিলেন তিনি। পাশাপাশি ভাইসরয় হোটেলস, কনকর্ড বায়োটেক, প্রোভোগ ইন্ডিয়া এবং জিও জিৎ ফিনান্সিয়াল সার্ভিসে পরিচালকও ছিলেন তিনি। শেয়ার মার্কেটের চৌহদ্দি পেরিয়ে সম্প্রতি আকাশেও পা রেখেছিলেন তিনি, আকাশা এয়ারলাইন্স নামে নতুন এয়ারলাইন্স ভারতের আকাশ দুনিয়ায় প্রবর্তন করেছিলেন। দেশের সমস্ত প্রথম শ্রেণীর সংবাদপত্র পড়া ছিল তার সকালের কাজ। কারণ তার মতে সংবাদপত্রের খবরই শেয়ার মূল্যের গতিবিধির মূল কারণ। দৈনন্দিন খবরের কারণেই শেয়ার বাজার উঠা- নামা করে বলেই মনে করতেন রাকেশ ঝুনঝুনওয়ালা। দেশের অন্যতম ধনী ব্যক্তি রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে শেয়ার বাজার সহ ব্যবসায়ী মহলে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর