সময় কলকাতা ডেস্কঃ শনিবার সকাল ৭ টা নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে কমান্ড হাসপাতালে রওনা দিলেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, কমান্ড হাসপাতালে মেডিকেল টেস্ট করার পর তাকে আসানসোলের সিবিআই এর স্পেশাল আদালতে নিয়ে যাওয়া হবে।

গত ১১ আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই আধিকারিকরা। তারপর থেকেই অনুব্রত মণ্ডলের ঠিকানা ছিল নিজাম প্যালেস। ১০ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে শনিবার। তাই ফের আসানসোল বিশেষ আদালতে তোলা হবে তৃণমূল নেতাকে।
সূত্রে মারফৎ জনা গিয়েছে, তদন্তের স্বার্থে আরও চারদিন অনুব্রতকে নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই। অনুব্রতর আয়ের উৎস সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য এখনো অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই জেরায় ঠিকমতো অসহযোগিতার অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ নস্যাৎ করে দিয়ে শনিবার অনু্ব্রত দাবি করেন, ‘১০০ বার সিবিআইকে সহযোগিতা করেছি।’

অনুব্রত গ্রেফতার হওয়ার পর তাঁর সম্পত্তির দিকে নজর রয়েছে সিবিআই এর। এখনও পর্যন্ত প্রায় ১৭ কোটি টাকার সেই ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে সিবিআই।অন্যদিকে, শুক্রবার বোলপুরের কালিকাপুরে অনু্ব্রতর ভোলে ব্যোম রাইস মিলে হানা দিয়ে মিল থেকে একটি মোটরবাইক-সহ মোট ছ’টি গাড়ি উদ্ধার করেছে সিবিআই। এই বিলাসবহুল গাড়িগুলির মালিক কারা, তা যদিও এখনও স্পষ্ট নয়। তবে গাড়িগুলি গরু পাচার সংক্রান্ত কোনও কাজে ব্যবহার হত কিনা, তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি, অনুব্রতর মেয়ের সম্পত্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে গেলেও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি সিবিআই আধিকারিকরা।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান