Home » আচমকাই ভেঙে পড়ল ব্রিজ (রইল ভয়ংকর সেই ভিডিও)

আচমকাই ভেঙে পড়ল ব্রিজ (রইল ভয়ংকর সেই ভিডিও)

সময় কলকাতা ডেস্ক:টানা বৃষ্টির কারণে আচমকাই ভেঙে পড়ল রেল ব্রিজ। শনিবার হিমাচল প্রদেশের কাংরা জেলার চাক্কি ব্রিজ আচমকাই ভেঙে পড়ে, নদীর প্রবল স্রোতে ভেসে যায় ব্রীজের কিছু অংশ। বিগত তিন দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। কাংরা, কুলু, মান্ডি এলাকায় অবিরাম বর্ষণের কারণে ভয়াবহ রূপ ধারণ করেছে নদীগুলি। শনিবার চাক্কি নদীর উপর অবস্থিত চাক্কি রেল ব্রিজ নদীতে ভেঙে পড়ার পর ঘটনাস্থলে এসে উপস্থিত হন প্রশাসনের আধিকারিক এবং রেল দপ্তরের আধিকারিকেরা। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

 

কি কারনে ভাঙলো রেল ব্রিজ?

হিমাচল প্রদেশের চাম্বা জেলায় প্রবল বৃষ্টির কারণে ভূমিধসে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ওই পরিবারের তিনজন নিখোঁজ। শনিবার ভোর চারটে নাগাদ চাম্বা জেলার চৌরি তহশিলের বনেত গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। প্রসঙ্গত শুক্রবার রাজ্যের মান্ডি এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে মান্ডি ,কুলু কাংরা এলাকার একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। মান্ডির সেগলিতেই ঘটেছিল মেঘে বিস্ফোরণ। মেঘে বিস্ফোরণের ফলে রেকর্ড পরিবার বৃষ্টি হয়েছে এই অঞ্চলে। আচমকাই প্রবল জলের ধারা নদীগুলোতে এসে পড়ায় নদীর রুদ্ররূপ ধারণ করেছে। বৃষ্টির কারণে ব্রিজের আশেপাশের মাটি অনেকটাই নরম হয়ে গিয়েছিল। একে ব্রিজের ভিত নরম হয়ে যাওয়া, আর নদীর প্রবল জলস্রোত, এই দুইয়ের কারণেই ভেঙে পড়েছে রেল ব্রীজটি।

কি ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন?

ইতিমধ্যে পি ডাব্লিউ ডি এবং এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ধস সরিয়ে যানবাহন চলাচল করার জন্য রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েছে সেনাবাহিনীর জওয়ানেরা। কাংরা জেলার প্রশাসন পর্যটকদের নদী ,স্রোত এবং অন্যান্য জলাশয়ের কাছে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা নেমে পড়েছে উদ্ধারকার্যে। স্থানীয়দের বাড়ির বাইরে অপ্রয়োজনীয় কারণে বের হতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

About Post Author