সময় কলকাতা ডেস্কঃ গতকালের তুলনায় খানিকটা কমল করোনা সংক্রমণ। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। চিন্তায় রাখছে মহারাষ্ট্রের কোভিড গ্রাফ। এছাড়াও রাজধানী দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে। এর মধ্যেই আবার মাথাচাড়া দিয়েছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,২৭২ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১ হাজার ১৬৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৭ হাজার ২৮৯ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৯৯ হাজার ৪৩৫ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ পেয়েছেন ২০৯ কোটির বেশি মানুষ। টিকাকরণের পাশাপাশি জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ ।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!