সময় কলকাতা ডেস্কঃ
আজ ২৪ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব :
১৬৯০ – ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।
১৮৭৫ – ক্যাপ্টেন ম্যাথুওয়েব সাঁতার কেটে প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯৬৬ – ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন।
১৯৭৪ – ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮০৮ – বাঙালি সমাজসেবী ও শিক্ষাবিদ জয়কৃষ্ণ মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৩ – কৃষ্ণচন্দ্র দে বাংলাসঙ্গীতের আদি ও প্রবাদ পুরুষ, কিংবদন্তী কণ্ঠশিল্পী-এর জন্মদিন আজ।
১৯০৮ – শিবরাম রাজগুরু, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী এদিন জন্মান।
১৯১১ – বীণা দাস ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও অগ্নিকন্যা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৯১ – পুনম যাদব, ভারতীয় প্রমীলা ক্রিকেটার -এর জন্মদিন আজ। ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯৪ -প্রথম বাঙালী স্থপতি নীলমণি মিত্র আজকের দিনে প্রয়াত হন।
১৯৫৬ – কেনজি মিজোগুচি, জাপানি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার-এর প্রয়াণ দিবস আজ।
২০০৪ – বাংলাদেশী রাজনীতিবিদ ও সমাজকর্মী আইভি রহমান এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি