সময় কলকাতা ডেস্ক : পুজো ক্লাব কমিটিগুলিকে ঢালাও দুর্গাপুজোর অনুদানের সিদ্ধান্তকে ঘিরে রাজ্যসরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।ক্লাবগুলিকে দূর্গা পূজার অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। মামলাকারী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের দাবি, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কোষাগার থেকে ৩০০ কোটি টাকা খরচ হবে। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।

দুর্গাপুজো করলেই অনুদান ।আগের বছর পর্যন্ত ক্লাবগুলিকে দেওয়া হত ৫০,০০০ টাকা।মুখ্যমন্ত্রী অতি সম্প্রতি এই বছর ক্লাব পুজো কমিটিগুলিকে ৫০,০০০ টাকার অনুদান বাড়িয়ে ৬০,০০০ টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,রাজ্যে বিভিন্ন প্রান্তে শাসক দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে রাজ্য সরকারকে অক্সিজেন দিতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। যতদূর জানা যাচ্ছে, শুক্রবার পুজো অনুদানের বিরুদ্ধে জনস্বার্থ মামলার (PIL ) শুনানি হতে পারে।।


More Stories
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত