সময় কলকাতা ডেস্কঃ ডুমুর এক ধরনের নরম ও মিষ্টি জাতীয় ফল। বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ডুমুরের একাধিক উপকারিতা রয়েছে। এটি ত্বক,চুল এবং নখ ভালো রাখতে সাহায্য করে। ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, শর্করা, খনিজ পদার্থ, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন। এছাড়াও পুরুষের ফার্টিলিটি বাড়িয়ে দিতে পারে ডুমুর। জেনে নেওয়া যাক ডুমুরের কিছু উপকারিতা-
পুরুষের সন্তান উৎপাদন শক্তি বাড়ায়
ডুমুরে রয়েছে অনেকটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও বহু ভিটামিন ও খনিজ রয়েছে এই ফলে। এইসব কারণেই ডুমুর বাড়িয়ে দিতে পারে পুরুষের ফার্টিলিটি । এমনকী এই ফল খেলে শারীরিক শক্তিও বাড়বে। তাই আপনাকে অবশ্যই এই ফলটি খেতে হবে।
রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে
ডুমুরে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড। যা রক্তের শর্করার মাত্রা হ্রাসে সহায়তা করে। এছাড়াও ডুমুর মধ্যে প্রচুর পটাশিয়াম পাওয়া যায়। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে
ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ডুমুর। ডুমুর ফাইবারে সমৃদ্ধ। এছাড়াও ডুমুরে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কমিয়ে দিতে পারে ওজন। এক্ষেত্রে সকালের হালকা টিফিনের জন্য আপনি ডুমুর কে বেছে নিতে পারেন। ডুমুরে আপনার পেটও ভরবে এবং আপনার শরীরকে যথেষ্ট পুষ্টি প্রদান করবে ডুমুর।
রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে
ডুমুরে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড। যা রক্তের শর্করার মাত্রা হ্রাসে সহায়তা করে। এছাড়াও ডুমুর মধ্যে প্রচুর পটাশিয়াম পাওয়া যায়। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু