সময় কলকাতা ডেস্ক : ডেঙ্গুর থাবা গ্রাস করছে রাজ্যকে। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গতবছরের থেকে এবছর প্রায় ৭ গুণ বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মারণ রোগের চোখ রাঙানিতে কাঁপছে পাহাড় থেকে সমতল। ডেঙ্গুর শিকার হচ্ছে আট থেকে আশির আবালবৃদ্ধবনিতা।এরকম ক্রান্তিকালে বঙ্গের সবচেয়ে বড় জেলা উত্তর চব্বিশ পরগনা জুড়ে চলছে সচেতনতা শিবির। জেলার সদর বারাসাতে জেলার প্রশাসনিক আধিকারিকরা শিবিরগুলি ঘুরে দেখছেন।

বুধবার বারাসাত হাসপাতালেও ডেঙ্গু প্রতিরোধক ব্যবস্থার বিভিন্নদিক খতিয়ে দেখলেন বারাসাত হাসপাতালের সুপার সুব্রত মন্ডল। হাসপাতাল সুপারের সঙ্গে ছিলেন বারাসাত পুরসভার জঞ্জাল পারিষদ সদস্য সৌমেন আচার্য্য। পরিদর্শনে দেখে নেওয়া হয় কোথাও জমা জল রয়েছে কিনা, দেখা হয়েছে কোথাও ময়লা আবর্জনার স্তুপ রয়েছে কিনা। ছিলেন অতিরিক্ত জেলাশাসক সহ সরকারি উচ্চপদস্থ কর্তারা। সুব্রত মন্ডল জানালেন, ডেঙ্গু প্রতিরোধে যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা বছরভর ধারাবাহিক কর্মসূচীর অন্তর্গত। তাঁরা ফাঁক রাখতে চাইছেন না ডেঙ্গু মোকাবিলায়। কোভিড- কাল পেরিয়ে এসে তাঁরা অতিমারীর আবহ যেন না দেখা দেয় সে বিষয়ে প্রবল আন্তরিক জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। সাধারণ মানুষের সহযোগিতা ও সক্রিয়তা আনতেই সচেতনতা বাড়ানো হচ্ছে।ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরে প্রবল তৎপরতা মানুষের রক্ষাকবচ হয়ে দেখা দিক, চেষ্টা ও পাখির চোখ সেদিকেই ।।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন