Home » নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা

নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা

সময় কলকাতা ডেস্কঃ গত তিনদিন ধরে ১০ হাজারের উপরে রয়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে সক্রিয় রোগীর সংখ্যা নিম্নমুখী। যদিও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। তবে বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। মহারাষ্ট্র, দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। দিল্লিতে ওমিক্রনের নতুন কোনও সাব ভ্যারিয়েন্ট কাজ করছে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মহল।

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৫৬ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৯০ হাজার ৭০৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৮ জন।  এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৫৫৬।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৭০ হাজার ৯১৩ জন করোনা থেকে মুক্ত হয়ে  ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনার টিকা পেয়েছেন ২১১ কোটি ১৩ লক্ষের বেশি মানুষ।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫২ জন।একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। তাঁদের মধ্যে একজন কলকাতা ও একজন হাওড়ার বাসিন্দা। সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ। রাজ্যে সংক্রমণের নিরিখে প্রথমস্থানে তিলোত্তমা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৫ হাজার ৭৮৭ জন। এখনও পর্যন্ত ভাইরাসের থাবায় রাজ্যে প্রাণ হারিয়েছেন মোট ২১ হাজার ৪৫১ জন।

About Post Author