সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য।
বৃহস্পতিবার কলকাতায় আসেন সস্ত্রীক সুবীরেশ ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে নেমেই সুবীরেশ জানিয়েছিলেন তাঁর আমলে নিয়োগে কোনও দুর্নীতি হয়নি। তিনি নিয়ম মেনেই সব কাজ করেছেন। তার পরেই বিকেল ৫টা নাগাদ সিল খুলে বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সূত্রের খবর, তল্লাশি চলে রাত প্রায় ১টা পর্যন্ত। জানা গিয়েছে, একটানা ৮ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর সুবীরেশের বাড়ি থেকে অনেক গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন বলেই জানিয়েছেন সিবিআই আধিকারিকরা। তবে ঠিক কী কী পেয়েছেন, সেই প্রসঙ্গে বিস্তারিত জানা যায়নি। উল্লেখ্য, বুধবার সুবীরেশ ভট্টাচার্যর উত্তরবঙ্গের বাড়ি এবং দপ্তরে যায় সিবিআই, সিল করে দেওয়া হয় তাঁর বাঁশদ্রোণীর ফ্ল্যাট।

প্রসঙ্গত, ২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। অভিযোগ,তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাইকোর্টে জমা দেন। জানা গিয়েছে,সেই রিপোর্টেই নাম রয়েছে সুবীরেশ ভট্টাচার্যের। ওই রিপোর্ট অনুযায়ী, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা