সময় কলকাতা ডেস্ক :
বৃহস্পতিবার সন্ধ্যায়, ২০২১-২২ মরশুমে উয়েফা বর্ষসেরা সমস্ত পুরষ্কার তুলে দেওয়া হল,আর এখানেই সেরা নির্বাচিত পুরুষ ফুটবলারের পুরস্কার উঠল রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা-র হাতে।ইস্তানবুলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে পুরস্কৃত করা হয় ।একই মঞ্চে ছিলেন কার্লো আনসেলত্তি। উল্লেখ্য,উয়েফা বর্ষসেরা পুরুষ কোচ হিসেবে, রিয়াল মাদ্রিদের কার্লো আনসেলত্তি শিরোপা জিতেছেন। দলের ১৪-তম ইউসিএল শিরোপা জয়ের পাশাপাশি, তিনি দলের রেকর্ডকে উন্নত করেছেন,দলকে লা লিগা জিতিয়েছেন।
বেঞ্জেমা এবারের মরশুম জুড়ে ৪৪টি গোল করেছেন। পাশাপাশি ১৫ টি গোল করার ক্ষেত্রে তিনি সহায়তা করেছিলেন।এছাড়াও, এই বছরের শেষের দিকে ২০২২ ফিফা বিশ্বকাপের সময় ফ্রান্স তাকিয়ে থাকবে ৩৪ বছর বয়সী বেনজেমার দিকে। বছরের প্রায় শেষে অক্টোবরে ব্যালন ডি’অর সম্মানের জন্য একজন যথাযোগ্য প্রার্থী। মনে রাখতে হবে এবার এই লড়াইয়ের মধ্যে নেই মেসি।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে