সময় কলকাতা ডেস্ক: হেলদি এবং টেস্টি খাবার খেতে সকলেই পছন্দ করেন। তাই বিকেলের জলখাবারে রাখতে পারেন স্বাস্থ্যকর
ক্রিম্পি ভুট্টা।
উপকরণ
ভুট্টা
মাখন
বিট নুন
গরম মশলা
আমচুর পাউডার
আদা কুচি
চাট মশলা
পেঁয়াজ কুচি
ধনে পাতা কুচি
ঝুরি ভাজা
পাতিলেবুর রস
পদ্ধতি

প্রথমে নুন জলে ভুট্টা সেদ্ধ করে নিন। সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ভুট্টাগুলো রেখে শুকনো করে নিন। এবার একটি বড় পাত্র নিয়ে সেদ্ধ ভুট্টার সঙ্গে গলানো মাখন মিশিয়ে নিন। তারপর গরম মশলার গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস এবং বিট নুন দিয়ে মিশিয়ে নিন। এবার পেঁয়াজ কুচি, আদা কুচি, আমচুর পাউডার, ঝুরি ভাজা ছড়িয়ে দিন।শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন ক্রিস্পি ভুট্টা।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার