সময় কলকাতা ডেস্কঃ একদিকে প্রকৃতির রোষ। অন্যদিকে পাট শ্রমিকদের আন্দোলনের জেরে হাট থেকে পাট কেনা এক প্রকার বন্ধ ছিল মালদায়। অবশেষে প্রশাসনের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠকের শেষে মিলল সমাধান। কাজে ফিরল পাট শ্রমিকরা।
পাট পচাবার ডোবায় এবার জলের অভাব। ভরা বর্ষায় বাংলায় বৃষ্টি হয়নি সেভাবে। পাট চাষ করে এমনিতেই প্রকৃতির রোষে রাজ্যের পাট চাষিরা। পাট গুদামের শ্রমিকদের লাগাতার আন্দোলনের জেরে আরও সমস্যায় পড়ছেন রাজ্যের মালদার কৃষকরা । মালদার হরিশচন্দ্রপুরের পাট শ্রমিকরা লাগাতার কর্মবিরতি করে আসছেন কয়েক সপ্তাহ ধরে। বাড়তি পারিশ্রমিকের দাবিতে তাদের এই আন্দোলন। শ্রমিকদের দাবি, বাজার দর বেড়েছে পারিশ্রমিক না বাড়ালে কাজ করবেন না। এনিয়ে শাসক দল থেকে শুরু করে গুদাম মালিকদের লাগাতার অনুরোধ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গিয়েছেন পাট শ্রমিকরা। অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠকে মেলে সমাধান। ঠিক হয় শ্রমিকের পারিশ্রমিক বাড়াবে পাটগোলার মালিকরা।

মালিক পক্ষের সব অনুরোধ উপেক্ষা করে কর্মবিরতি শুরু করেছিলেন মালদার পাট শ্রমিকরা। আন্দোলনের শেষে মিলেছে সাফল্য। তবুও ভুল স্বীকার করেই কাজে যোগ দিতে হল তাঁদের। পাট শিল্পের হাজার সমস্যা তো আছেই। তার উপর শ্রমিক অসন্তোষ বাড়াচ্ছে আরও সমস্যা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী