সময় কলকাতা ডেস্কঃ মিমি থেকে শুরু করে নুসরত-সায়ন্তিকা-সায়নীদের নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। এমনকী দলের শীর্ষনেতৃত্বদেরও সমালোচনা করেছেন তিনি। প্রকাশ্যে এসেছে বৈঠকের একটি ভিডিও। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিওটি। যদিও সময় কলকাতা সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি। সেই ভিডিওই পৌঁছে যায় দলের শীর্ষ নেতৃত্বের কাছে। তারপরই তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে শোকজ করে দল।
শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। পাশাপাশি রাজ্যের ক্রেতাসুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীও তিনি। শনিবার দলীয় কর্মীদের নিয়ে শালবনিতে একটি বৈঠকের ডাক দিয়েছিলেন। সেখানেই এহেন মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে। ভাইরাল হওয়া অডিওতে শ্রীকান্তকে বলতে শোনা যায়, ‘’খারাপ লোককে ভাল বলছে দল। তাহলে আর আমরা কী করব? ভাল লোকেদের কথা শুনছে না। খারাপ লোকেদের কথা শুনছে দলীয় নেতৃত্ব। খারাপ লোকদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি আরও বলেন, সায়ন্তিকা-মিমি-নুসরত-সায়নীরা এখন দলের সম্পদ। এরা দলের সম্পদ হলে তো দল করা যাবে না। আলাদা পথ দেখতে হবে।’

সূত্রের খবর সেই ভিডিও পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপরই বিধায়ককে শোকজের নির্দেশ দেন অভিষেক। মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতি দলীয় প্যাডে শোকজ করা হয়। যদিও এদিন সকালে অজিত মাইতিকে ফোন করে বিধায়ক শ্রীকান্ত ক্ষমা চেয়েছেন বলেই জানা গিয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী