সময় কলকাতা ডেস্ক: বাঙালির রান্নাঘরে নিত্যনতুন রেসিপি থাকবে না, তাই কখনো হয়! আজকের স্পেশাল রেসিপি গ্রিলড ফিস।
উপকরণ
ভেটকি মাছের ফিলে,
সাদা তেল
পার্সলেপাতা কুচি,
স্বাদ অনুযায়ী নুন,
সাদা গোলমরিচের গুঁড়ো,
লেবু
ফ্রেঞ্চ মাস্টার্ড,
মাখন
আলু
পদ্ধতি

প্রথমে মাছ ভালো করে ধুয়ে কিচেন টাওয়েলে মুছে শুকনো করে নিন।এবার তেল, নুন, গোলমরিচ, ফ্রেঞ্চ মাস্টার্ড দিয়ে মাছটিকে ম্যারিনেট করে রাখুন। ঘন্টা খানেক পর মাছটাকে মাঝারি আঁচে গরম করে নেওয়া ওভেনে রেখে উল্টে পাল্টে সেঁকে নিন রান্না হওয়া পর্যন্ত।
অন্যদিকে,সস তৈরির জন্য সসপ্যানে মাখন গলিয়ে নিন। তার মধ্যে লেবুর রস আর পার্সলে কুচি, নুন দিন। একটু ঘন হয়ে এলে মাছের উপর ঢেলে দিন এই সস। মোটা মোটা করে আলু কেটে ভেজে নিন। আলুভাজা আর স্যালাড সহযোগে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের গ্রিলড ফিস। সঙ্গে রাখতে পারেন সস আর চিলি ফ্লেক্স ।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার