সময় কলকাতা ডেস্কঃ করোনামুক্ত হয়ে কৌন বনেগা ক্রোড়পতি ১৪-র সেটে ফিরলেন অমিতাভ বচ্চন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বিগ বি। গৃহবন্দি ছিলেন তিনি। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসতেই ফের শ্যুটিং শুরু করলেন তিনি।
সূত্রের খবর, যত শীঘ্র সম্ভব কাজ শুরু করতে চেয়েছিলেন অমিতাভ। তাঁর অসুস্থতার জন্য শো-এর কোনওরকম ক্ষতি হোক, তা চাননি বলিউডের শাহেনশাহ। তাই ৭ দিনের নিভৃতবাস কাটতেই ফের করোনা পরীক্ষা করেন তিনি। রিপোর্ট নেগেটিভ আসলেই যোগ দেন কাজে। তবে সমস্তরকমের সুরক্ষাবিধি বজায় রেখেছিলেন অমিতাভ। তিনি করোনামুক্ত হওয়ার পরই তাঁর বাড়ি ও গোটা চত্বর স্যানিটাইজেশন করানো হয়। সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অমিতাভ নিজেই। সেই পোস্টে সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছিলেন।
সামনেই মুক্তি পাচ্ছে ব্রহ্মাস্ত্র। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে এমনিতেই দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছেই। আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। আগামী ৯ সেপ্টেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও বিকাশ ভইলের ‘গুডবাই’ ছবিতেও অভিনয় করবেন বিগ বি। দীপিকা পাডুকোনের সঙ্গে আরও একবার সিলভার স্ক্রিনে জুটি বাঁধবেন অমিতাভ।

এর আগে ২০২০ সালে একবার করোনা থাবা বসিয়েছিল তাঁর শরীরে। তখন অমিতাভ বচ্চন ছাড়াও অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন সহ নাতনি আরাধ্যাও করোনা আক্রান্ত হন। সেসময় বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন অমিতাভ।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?