সময় কলকাতা ডেস্কঃ প্রতিদিনই একটু একটু করে সুস্থ হচ্ছে পৃথিবী। কমছে করোনা সংক্রমণ। ৬ হাজারের সামান্য বেশী দৈনিক সংক্রমণের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। পজিটিভিটি রেট – সব গ্রাফই নিম্নমুখী। তবে এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের করোনা গ্রাফও নিম্নমুখী।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১৬৮ জন। এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা নেমে এল ৫৯ হাজারে। সক্রিয় রোগীর সংখ্যা ৫৯,২১০। পজিটিভিটি রেট ১.৯৪ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট ৫,২৭,৯৩২ জন। পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৮৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৩,৮৫,৫,৩৬৫। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে অনেকটা লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ডোজ করোনার টিকা পেয়েছেন ২১২ কোটি ৭৫ লক্ষের বেশি।পাশাপাশি জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর