সময় কলকাতা ডেস্কঃ ফের ভূস্বর্গে জঙ্গি হামলা। সাধারণ মানুষের ওপর নির্বিশেষে গুলি চালাল জঙ্গিরা । পরিযায়ী শ্রমিকের উপর সন্ত্রাসবাদী হামলা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।
শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় আহত হলেন এক বাংলার শ্রমিক। কাজের সূত্রে কাশ্মীরে থাকতেন তিনি। এদিন সকালে গুলিবিদ্ধ হন তিনি। জানা গেছে, আহত শ্রমিকের নাম মনিরুল ইসলাম। উত্তর দিনাজপুরের বাসিন্দা তিনি।
পুলিশ সূত্রে খরব, জঙ্গিদের চালানো এলোপাথাড়ি গুলিতে আহত হন এক পরিযায়ী শ্রমিক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

পুলওয়ামায় এই ঘটনার পর আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে । জঙ্গিদের উদ্দেশ্যে এলাকা ঘিরে চিরুনি তল্লাশি শুরু করেছে যৌথবাহিনীর জওয়ানরা। তবে কেন ওই পরিযায়ী শ্রমিককে টার্গেট করলো জঙ্গিরা সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এই নিয়ে বিগত কয়েকদিনে জঙ্গিদের গুলিতে বেশ কয়েকজন কাশ্মীরি পণ্ডিত ও পরিযায়ী শ্রমিক আহত ও নিহত হয়েছেন।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?