সময় কলকাতা ডেস্কঃ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম ভোটে কারচুপির অভিযোগ তুলে পুর্নগণনার দাবি তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মামলাই কলকাতা হাইকোর্ট থেকে অন্যত্র সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, ‘কলকাতা হাইকোর্টকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট বাদে দেশের যেকোনও হাইকোর্টে এই মামলার শুনানি হোক।’ সেই আর্জি এদিন খারিজ করল সুপ্রিম কোর্ট।
রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু কলকাতা হাইকোর্ট থেকে নন্দীগ্রামে ভোট গণনা মামলা অন্যত্র সরানোর আবেদন জানিয়ে জুলাই মাসে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে ওই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না, এই কারণ দেখিয়েই দেশের অন্য যে কোনও হাইকোর্টে এই মামলা সরানোর দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলীর বেঞ্চে এই মামলার শুনানির পর শুক্রবার শুভেন্দুর সেই আবেদন খারিজ করে। ওই মামলা অন্য আদালতে স্থানান্তরিত করা হলে হাইকোর্টের প্রতি মানুষের আস্থা কমবে বলেই জানানো হয়।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা