Home » আমি চিটফান্ডের সঙ্গে যুক্ত নই: রাজু সাহানি

আমি চিটফান্ডের সঙ্গে যুক্ত নই: রাজু সাহানি

সময় কলকাতা ডেস্কঃ আসানসোল আদালতে পেশ করা হল ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে। চিটফান্ড মামলায় সিবিআইয়ের জালে ধরা পড়ার পর রাজু সাহানির দাবি, “আমি চিটফান্ডের সঙ্গে যুক্ত নই।” এদিন, আসানসোলের অতিরিক্ত দায়রা আদালতে তোলা হয় রাজুকে। সূত্রের খবর তদন্তের স্বার্থে রাজুকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই।

শুক্রবার সানমার্গ চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত হালিশহর পুরসভার চেয়ারম্যানকে গ্রেফতারের পর শনিবার তাকে আসানসোলের সিবিআই-এর বিশেষ আদালতে তোলার সময় সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি তিনি।

সূত্রের খবর, শুক্রবার রাজু সাহানির নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ । এছাড়াও তার নামে পাওয়া যায় কয়েকটি রিসর্ট। সূত্রের খবর, থাইল্যান্ডেও তার ব্যাংক একাউন্টের হদিশ পেয়েছে সিবিআই।

অন্যদিকে, হালিশহর পুরসভার চেয়ারম্যান সিবিআই এর হাতের গ্রেফতারের ঘটনায় ‘চোর ধরো, জেলে ভরো’ স্লোগান তুলে হালিশহর পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির সম্পাদক ফাল্গুনী পাত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব এই বিক্ষোভে সামিল হন। পাশাপাশি রাজুর পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয় বিজেপি কর্মীদের।

 

About Post Author