সময় কলকাতা ডেস্কঃ করম উৎসবে পূর্ণ সরকারি ছুটির দাবীতে রাস্তায় নামলো আদিবাসী কুড়মি সমাজ। ১২ ঘণ্টার পথ অবরোধ পুরুলিয়া জেলা জুড়ে। শনিবার, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের একাধিক জেলায় জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক অবরোধ করা হয়। অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি, ভোগান্তির শিকার হন যাত্রীরা।
পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহলের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব করম উৎসব l আগামী ৬ সেপ্টেম্বর রয়েছে সেই করম পরব । এই দিনটিতে আংশিক ছুটি বরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে এই দিনটিতে আংশিক ছুটি নয়, পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করতে হবে রাজ্যে সরকারকে, এদিন এমনই দাবি জানিয়ে পুরুলিয়া জেলা জুড়ে সকাল থেকেই পথে নেমে পড়েন কুড়মিরা।

এদিন পুরুলিয়া শহরের অদূরে কাঁসাই ব্রিজের পাশে পুরুলিয়া জামশেদপুর জাতীয় সড়ক অবরোধ শুরু করে তারাl সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই অবরোধ। সেই অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল । অন্যদিকে বাঘমুন্ডির সুইসা থেকে পুরুলিয়াগামী সমস্ত বাস চলাচল থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। বাঘমুন্ডির সুইসা স্টেশন থেকে রেল যাত্রীদের বাড়ি ফিরতেও সমস্যা হয় । পথ অবরোধ অর্থাৎ ডহর ছেঁকা, এই স্লোগান তুলে রাস্তা অবরোধ করে চলছে নাচ-গান। তবে জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হচ্ছে। দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছে কুড়মি সমাজ। একই ছবি গোটা জঙ্গলমহল জুড়ে।


More Stories
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?