Home » প্রয়াত প্রাক্তন মন্ত্রী গোবিন্দ চন্দ্র নস্কর

প্রয়াত প্রাক্তন মন্ত্রী গোবিন্দ চন্দ্র নস্কর

সময় কলকাতা ডেস্ক : সালটা ১৯৭১। ক্যানিং পশ্চিম কেন্দ্র থেকে জিতে আসা এক ত্রিশ বছরের তরুণ সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রীসভায় শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন। সত্তরের দশকে পশ্চিমবঙ্গের মানচিত্রে যে বড়মাপের এক রাজনৈতিক নেতার উদয় হয়েছিল তাঁর হৃৎযন্ত্রের গতি অবশেষে স্তব্ধ হল। প্রয়াত হলেন গোবিন্দ চন্দ্র নস্কর ।

একসময়ের কংগ্রেস নেতা ও মন্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক ও সাংসদ গোবিন্দ চন্দ্র নস্কর বয়সজনিত সমস্যায় ভুগছিলেন। দেড়মাস ধরেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১।

উল্লেখ্য,পাঁচবারের বিধায়ক ছিলেন গোবিন্দ চন্দ্র নস্কর। ২০১৬ সালেও বাসন্তী কেন্দ্রে তৃণমূলের টিকিটে সাতবারের বিধায়ক সুভাষ নস্করকে হারিয়ে দেন তিনি। ২০০৯ সালে তৃণমূলের হয়ে বনগাঁ কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি।

দাপুটে এই নেতা পেশায় ছিলেন শিক্ষক। তাঁর বিষয় ছিল ইতিহাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন । তাঁর কন্যা প্রতিমা মন্ডল জয়নগর কেন্দ্রের তৃণমূল সাংসদ।।

About Post Author