সময় কলকাতা ডেস্ক:উদ্বোধনী অনুষ্ঠানে এসে পতাকা উত্তোলন করতে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন প্রবীণ বাম নেতা বাসুদেব আচারিয়া। অবস্থা কিছুটায় স্থিতিশীল হলেও আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। পশ্চিমবঙ্গের জন্মগ্রহণ করলেও আদতে তিনি তামিলনাড়ুর বাসিন্দা। যদিও কয়েক প্রজন্ম ধরে তাঁর পরিবার বাংলায় বসবাস করছেন।
প্রয়াত কানাইলাল আচার্য ও শ্রীমতি কনক লতা আচার্যের পুত্র বাসুদেব আচারিয়া।১৯৪২সালের ১১ই জুলাই পুরুলিয়া জেলার বেরোতে জন্মগ্রহণ করেছিলেন বাসুদেব আচারিয়া। বর্তমানে তিনি পুরুলিয়া জেলার আদ্রা পোস্ট অফিসের আওতাধীন কাঁটারঙ্গুনিতে বসবাস করছিলেন।

রবিবার এলআইসির এজেন্ট অর্গানিজেশন এর সম্মেলনের উদ্বোধন করতে এসে, পতাকা উত্তোলনের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সিপিআইএমের এই বরিষ্ঠ নেতা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুর মিশন হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন বাসুদেব আচারিয়ার শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল হলেও বিপদের আশঙ্কা এখনো রয়ে গিয়েছে। সেক্ষেত্রে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে। এই মুহূর্তে তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার কোন সম্ভাবনা নেই।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান