Home » সকাল সকাল ইডির হানা রানিকুঠি, সোদপুরে

সকাল সকাল ইডির হানা রানিকুঠি, সোদপুরে

সময় কলকাতা ডেস্কঃ ফের তৎপর ইডি, সিবিআই। সোমবার সকাল সকাল দক্ষিণ কলকাতার রানিকুঠি এবং সোদপুরের রাজেন্দ্র কলোনিতে হানা দিয়েছে ইডি। ইডি’র সঙ্গে রয়েছেন ব্যাংক আধিকারিকরাও।

সোদপুর এক নম্বর রাজেন্দ্রপল্লীর বাসিন্দা সুব্রত মালাকারের বাড়িতে পৌঁছেছে চার সদস্যের ইডির দল। সোমবার সকাল ৮ টা নাগাদ তাঁর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সঙ্গে রয়েছেন ২ জন ব্যঙ্ককর্মী।

অন্যদিকে রানিকুঠির ঝুনঝুনওয়ালা হাউসে এক ব্যবসায়ীর বাড়িতেও সোমবার সকালে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে ২০২০ সালের ওঠা এক দুর্নীতির তদন্তের স্বার্থে রানিকুঠিতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। যেখানে প্রায় কয়েকশো কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে। এর আগেও ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ইডি ।

প্রসঙ্গত, একাধিক দুর্নীতি মামলার তদন্তে নড়েচড়ে বসেছে ইডি, সিবিআই। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র সহ কোটি কোটি টাকা । গ্রেফতার করা হয়েছে শাসকদলের নেতা, মন্ত্রী সহ অনেককেই। এই সমস্ত দুর্নীতির রহস্য ভেদ করতে চাইছে সিবিআই ও ইডি আধিকারিকরা।

 

About Post Author