Home » ঊর্ধ্বমুখী সুস্থতার হার

ঊর্ধ্বমুখী সুস্থতার হার

সময় কলকাতা ডেস্ক: কমছে মহামারীর প্রকোপ। ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। দৈনিক সংক্রমণ ক্রমশ নিম্নমুখী। কমছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের করোনা গ্রাফ নিম্নমুখী। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সোমবার, স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯১০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫৩, ৯৭৪। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে ঘরে পেয়ে গিয়েছেন ৭০৩৪ জন। এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। এই মুহূর্তে পজিটিভিটি রেট ২.৬০ শতাংশ।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে অনেকটা লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। এখনও পর্যন্ত দেশে ডোজ করোনার টিকা পেয়েছেন ২১৩ কোটি ৫২ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও নিম্নমুখী করোনা সংক্রমণ। মৃত্যুহার, অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট সবই নিম্নমুখী । ঊর্ধ্বমুখী সুস্থতার হার।

About Post Author