Home » নিয়োগ দুর্নীতিতে ইডি’র জালে আরও এক ব্যক্তি

নিয়োগ দুর্নীতিতে ইডি’র জালে আরও এক ব্যক্তি

সময় কলকাতা ডেস্ক:  শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি’র জালে আরও এক ব্যক্তি। একটানা প্রায় সাত ঘণ্টা জেরার পর সোদপুরের বাসিন্দা সুব্রত মালাকারকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে সোদপুর এক নম্বর রাজেন্দ্রপল্লীর বাসিন্দা সুব্রত মালাকারের বাড়িতে যায় চার সদস্যের ইডির দল। সকাল ৮ টা নাগাদ তাঁর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। তার বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর। সঙ্গে ছিলেন ২ জন ব্যঙ্ককর্মীও।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই ধরা পড়ছে একের পর এক অভিযুক্ত। নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করে হদিশ মেলে প্রদীপ সিং নামে এক মিডলম্যানের। তারপর প্রদীপকে গ্রেপ্তার করে জেরা করতেই প্রসন্ন কুমার রায়ের খোঁজ পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এরপর আজ সোমবার সোদপুরের বাসিন্দা সুব্রত মালাকার নামে এক মিডলম্যানকে গ্রেপ্তার করল ইডি।

প্রসঙ্গত, একাধিক দুর্নীতি মামলার তদন্তে নড়েচড়ে বসেছে ইডি, সিবিআই। উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র সহ কোটি কোটি টাকা । গ্রেফতার করা হয়েছে শাসকদলের নেতা, মন্ত্রী সহ অনেককেই। এই সমস্ত দুর্নীতির রহস্য ভেদ করতে চাইছে সিবিআই ও ইডি আধিকারিকরা।

 

 

About Post Author