Home » ভাষ্যপাঠে এবার ‘এমি’ পুরস্কার জয় বারাক ওবামার

ভাষ্যপাঠে এবার ‘এমি’ পুরস্কার জয় বারাক ওবামার

সময় কলকাতা ডেস্কঃ বারাক ওবামার মুকুটে নয়া পালক। আবারও বড় স্বীকৃতি পেলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। এবার তিনি জিতে নিলেন ‘এমি’ পুরস্কার। ভাষ্যপাঠের জন্য এর আগেও পুরস্কার পেয়েছেন ওবামা।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে একটি তথ্যচিত্র রিলিজ করেছে। নাম- ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্কস’। এতে কণ্ঠদান করেছেন ওবামা৷ তাঁর অসাধারণ কণ্ঠস্বর, বাচনভঙ্গি এবং উপস্থাপনায় মুগ্ধ গোটা বিশ্ব। কার্যত সেই কারণেই ‘এমি’ পুরস্কার পেলেন তিনি।

এর আগেও নিজের স্মৃতিকথা ‘দি অডাসিটি অব হোপ’ এবং ‘ড্রিমস ফ্রম মাই ফাদার’-এর অডিও ভার্সানের জন্য ওবামা গ্র্যামি পুরস্কার পেয়েছেন। বাকি রয়েছে অস্কার এবং টনি অ্যাওয়ার্ড পাওয়া। সে দু’টি পেলেই ইজিওটি ক্লাবের সদস্য হবেন তিনি। এখনও পর্যন্ত মেল ব্রুকস, উপি গোল্ডবার্গ, অড্রে হেপবার্ন, জেনিফার হাডসনের মতো কয়েকজনেরই এমন সাফল্য রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় উদ্যানগুলো নিয়ে পাঁচ পর্বে বিভক্ত এই তথ্যচিত্রটি বারাক ও মিশেল ওবামার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাইয়ার গ্রাউন্ড’ থেকে নির্মিত হয়েছে। ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসাবে অবসর পাওয়ার পর স্ত্রীকে নিয়ে নিজের স্মৃতিকথা লেখেন। এছাড়া তিনি অলাভজনক একটি ফাউন্ডেশন এবং প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। একইসঙ্গে নেটফ্লিক্সের সঙ্গে কয়েক হাজার মিলিয়ন ডলারের চুক্তি করেন।

নেটফ্লিক্সের জন্য বারাক ওবামা দম্পতির প্রথম তথ্যচিত্র হল ‘আমেরিকান ফ্যাক্টরি’। এই তথ্যচিত্রটি যেমন অস্কার পেয়েছে, তেমনি পেয়েছে গ্র্যামিও। তবে দু’টি পুরস্কারই পেয়েছেন নির্মাতারা। তবে ওবামা দম্পতি এখান থেকে কিছুই পাননি।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রিয়‌্যালিটি শো ‘দি অ্যাপ্রেনটিস’-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি।

About Post Author