সময় কলকাতা ডেস্কঃ ভিয়েতনামের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত প্রায় ৪০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আন ফু হাসপাতালের জরুরি বিভাগে ৪০ জনের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্রের খবর, মঙ্গলবার রাতে দক্ষিণ ভিয়েতনামের বিন ডুং প্রদেশের বাণিজ্যিক কেন্দ্র হো চি মিন সিটির উত্তরে থুয়ান আন শহরের অবস্থিত একটি কারাওকে বারে আচমকা আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। জানা গিয়েছে, ওই বিল্ডিংটিতে প্রচুর পরিমাণে কাঠ জমা করা ছিল যার ফলে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান অনেকে। আবার আগুন থেকে বাঁচতে ওই বিল্ডিং এর দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে প্রাণ বাঁচাতে চারজন ঝাঁপ দেন, যারা গুরুতর আহত হলেও প্রাণে রক্ষা পান।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?