সময় কলকাতা ডেস্কঃ বাজারে শীঘ্রই আইফোন ১৪ সিরিজ লঞ্চ করবে অ্যাপল। কিন্তু, তার ঠিক আগেই বড়সড় ধাক্কা খেল সংস্থা। ব্রাজিলে অ্যাপলের আইফোন বিক্রি বন্ধ করা হল। এমনকী চার্জার ছাড়া কোনও আইফোনের মডেলও বিক্রি করা যাবে না। অ্যাপল সংস্থাকে এমনই কড়া নির্দেশ দিয়েছে ব্রাজিল সরকার। জানা গিয়েছে , গ্রাহকদের অসম্পূর্ণ প্রোডাক্ট বিক্রি করছে ওই মার্কিন টেক সংস্থাটি। তবে শুধু আইফোন বিক্রি বন্ধই নয়, একইসঙ্গে দেশে জরিমানার সম্মুখীন হতে হয়েছে অ্যাপল সংস্থাকে।
গ্রাহকদের অভিযোগ,বেশ কয়েক বছর ধরে অ্যাপল তাদের আইফোন বিক্রির ক্ষেত্র্রে ধীরে ধীরে একাধিক সামগ্রী কমিয়ে দিচ্ছে। চার্জিং অ্যাডপ্টার থাকছে না। আইফোন ১২ সিরিজ থেকে ফোনের সঙ্গে চার্জার বক্সের বিতরণ বন্ধ করে দিয়েছিল সংস্থা। সম্প্রতি, এই পদক্ষেপের কড়া বিরোধিতা শুরু করেছে ব্রাজিল সরকার। আইফোন ১২ এবং নতুন আইফোন মডেলের বিক্রি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আইফোনের মডেলের সঙ্গে চার্জার থাকবে না, এমন কোনও মডেল বিক্রি করা যাবে না দেশে। ইতিমধ্যেই ব্রাজিলের বিচার মন্ত্রক অ্যাপলকে প্রায় ১৯ কোটি টাকা জরিমানা করেছে।
তবে সংস্থার দাবি, পরিবেশ দূষণ কমানোর জন্য এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই তাঁরা চার্জার বক্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই যুক্তিকে প্রত্যাখান করেছে ব্রাজিল সরকার। তারা জানিয়েছে, চার্জার ছাড়া স্মার্টফোন বিক্রির সঙ্গে পরিবেশ সুরক্ষার কোনও কোনও সম্পর্কই নেই। অ্যাপল উপভোক্তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত বৈষম্যমূলক আচরণ করছে।

আইফোন ৭ সিরিজ থেকে 3.5 mm হেডফোন দেওয়া বন্ধ করেছিল অ্যাপল। পরে পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ফোনের বাক্সে চার্জার ছাড়াই এই আইফোন বিক্রি শুরু করেছিল অ্যাপল। বিগত কয়েক বছর ধরেই বাক্সের মধ্যে চার্জার ছাড়াও বিক্রি হচ্ছে আইফোনের বিভিন্ন মডেল। ফলে কোন গ্রাহক আইফোন কিনলে পৃথক চার্জার কিনতে বাধ্য হচ্ছেন। যদিও কোম্পানির তরফে এই সিদ্ধান্তের পিছনে পরিবেশ রক্ষার দোহাই দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কারণেই এবার ব্রাজিলে ধাক্কা খেতে হল টেক কোম্পানিটিকে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?