Home » ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো পূর্ব পাপুয়া নিউগিনি

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো পূর্ব পাপুয়া নিউগিনি

সময় কলকাতা ডেস্ক:সপ্তাহ শেষের সকালটা ছিল অন্যান্য দিনের মতন সাধারণ। কিন্তু এক লহমায় লন্ডভন্ড হয়ে গেল পূর্ব পাপুয়া নিউগিনি। রবিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৬ মিনিটে তীব্র ভূকম্পন অনুভূত হয় পূর্ব পাপুয়া নিউগিনিতে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৬।

মূলত পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগর ঘেরা পাহাড়ি অঞ্চল। একাধিক রেইন ফরেস্ট রয়েছে এই অঞ্চলে। পূর্ব পাপুয়া নিউগিনিসহ আয়ারল্যান্ডের কিছু অংশেও ভূকম্পন অনুভূত হয়েছে। কাইনান্টু শহরের ৬৭ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল হিসেবে চিহ্নিত করেছে জিওলজিক্যাল সার্ভে। সমুদ্রের গভীরে এই ভূমিকম্পের উৎস স্থল হওয়ায় সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে।

জিওলজিক্যাল সার্ভে তরফ থেকে বলা হয়েছে যে কোন মুহূর্তে আছড়ে পড়তে পারে ভয়াবহ সুনামি। ইতিমধ্যেই সমুদ্র তীরবর্তী বসবাসকারী মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র।

ভূমিকম্পের কারণে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি তবে ভূমিকম্পের জেরে বহু বাড়িঘর ,স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে একাধিক বাড়ি ঘর। কাইনান্টু শহরে প্রায় ১১হাজার মানুষের বাস। রয়েছে বহু স্কুল ,কলেজ ,অফিস ,আদালত। রবিবার সকালে একটু কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে চলে আসে রাস্তায়।

সমুদ্রের ঢেউ এর মতন কাঁপতে থাকে পূর্ব পাপুয়া নিউগিনি। ভূমিকম্পের পর এবার সুনামির আতঙ্কে কাঁপছে পূর্ব পাপুয়া নিউগিনি।

About Post Author