Home » বৃষ্টির দিন জমিয়ে উপভোগ করতে বানিয়ে ফেলুন গন্ধরাজ খিচুড়ি

বৃষ্টির দিন জমিয়ে উপভোগ করতে বানিয়ে ফেলুন গন্ধরাজ খিচুড়ি

সময় কলকাতা ডেস্ক: সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি! এমন দিনে খিচুড়ি ছাড়া আর কিছু ভাবা যায়! তাই বানিয়ে ফেলুন গন্ধরাজ খিচুড়ি। সঙ্গে রাখুন ইলিশ মাছ ভাজা।

উপকরণ

২৫০ গ্রাম গোবিন্দভোগ চাল,
২০০ গ্রাম সোনামুখ মুগডাল,
৬ টা গন্ধরাজ লেবুর পাতা
৪ শুকনো লঙ্কা,
৪ টে কাঁচা লঙ্কা
সর্ষের তেল,
নুন, চিনি, হলুদ,
বাদাম

পদ্ধতি

প্রথমে বাদাম ভেজে আলাদা রাখুন। এবার শুকনো কড়াইয়ে মুগডাল ভেজে নিন। মুগড়াল থেকে সুন্দর গন্ধ বের হলে তখন নামিয়ে আলাদা রাখুন। এবার চাল ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিন।

বড় কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিন। পরে চাল ও ভাজা ডাল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিন।ভাজা বাদাম দিন। পরিমাণ মতো নুন, চিনি, হলুদ দিয়ে পরিমান মতো জল দিন। কাঁচা লংকাগুলো দিয়ে দিন। ভালো করে ফুটলে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার নাড়তে থাকুন। এবার গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে ঢেকে দিন। বর্ষার মরশুমে ইলিশ মাছ ভাজার সঙ্গে পরিবেশন করতে পারেন গন্ধরাজ খিচুড়ি।

About Post Author