Home » বর্ষামুখর দিনে খিচুড়ির সাথে জমিয়ে খান লাবড়া

বর্ষামুখর দিনে খিচুড়ির সাথে জমিয়ে খান লাবড়া

সময় কলকাতা ডেস্ক: বর্ষামুখর দিনে খিচুড়ির সাথে লাবড়া কিন্তু প্রিয় জুটি। লাবড়া রান্নার জন্য আজ একদম উপযুক্ত দিন।

উপকরণ

• আলু

• পটল

• বরবটি

• মিষ্টি আলু

• বেগুন

• ঝিঙে

• কুমড়ো

• কোরানো নারকেল

• আদা বাটা

• চেরা কাঁচা লঙ্কা

• স্বাদমতো লবণ ও

• চিনি

• হলুদ

• জিরের গুঁড়ো

• গরম মশলা

• ঘি

• পরিমাণমতো সর্ষের তেল ,

• ২ টি তেজপাতা, শুকনো লঙ্কা

• গোটা জিরে

পদ্ধতি

প্রথমে সমস্ত সব্জি মাঝারি টুকরো করে কেটে নিতে হবে।তারপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা সব্জিগুলো দিয়ে ভেজে নিন।

তারপর একটি বাটিতে লবণ, হলুদ, জিরের গুড়ো, আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে ওই ভাজা সব্জির উপর দিয়ে তাতে সামান্য জল এবং চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঢেকে মাঝারি আচে তরকারিটা ফোটাতে হবে৷

সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তার উপর নারকেল কোরানো, গরম মশলা, সামান্য চিনি এবং ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে শুকনো হয়ে এলে নামিয়ে নিলেই তৈরী লাবড়া।

About Post Author