Home » গরম ভাতে জমিয়ে খান ইলিশ মাছের পাতুরি

গরম ভাতে জমিয়ে খান ইলিশ মাছের পাতুরি

সময় কলকাতা ডেস্ক: ইলিশ ভাপা, ইলিশের ঝাল বা ইলিশ মাছের পাতলা ঝোল তো খেয়েছেন। আজ বানিয়ে ফেলুন ইলিশের পাতুরি

উপকরণ

• ইলিশ মাছ

• কলাপাতা

• স্বাদ মতো নুন

• সরষের তেল ২

• টক দই

• হলুদ আধা চামচ

• সাদা ও কালো সরষে বাটা

• নারকেল বাটা

• পোস্ত বাটা

• কাঁচা লঙ্কা বাটা

• সাদা সুতো

পদ্ধতি

প্রথমে একটা বাটিতে টক দই, পোস্ত বাটা, সর্ষে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, নারকেল বাটা আর সর্ষের তেল ভাল করে মিশিয়ে নিন। ইলিশ মাছের পিসগুলিতে এই মিশ্রনটা ভাল করে মাখিয়ে রেখে দিন।

কলাপাতাগুলোকে আগুনের উপর হালকা করে ধরে আগুনের আঁচ লাগিয়ে নেবেন। এতে পাতাগুলো সহজে ছিঁড়ে যাবে না।কলাপাতায় নিচের দিকে সরষের তেল মাখিয়ে নিতে হবে।

একটা কলাপাতার টুকরোতে তেল মাখানো দিকে একটা ইলিশ মাছের পিস রেখে সুতোর সাহায্যে ভাল করে পাতাটা ভাঁজ করে বাঁধতে হবে। এবার হাড়িতে অল্প জল নিতে হবে। হাড়ির উপরে একটি পাতলা সুতি কাপড় সুতো দিয়ে হাড়ির সঙ্গে ভাল করে বেধে দিতে হবে। জল গরম হয়ে ফুটে উঠলে কাপড়ের উপর পাতায় বাধা মাছ গুলো ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে।

১০-১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছ সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে পাতায় বাধা মাছ গুলোকে পাত্রে তুলে রাখুন। কলাপাতার সুতোর বাধন খুলে পরিবেশন করুন সুস্বাদু ইলিশ মাছের পাতুরি।

About Post Author