Home » বক্স অফিস কাঁপাচ্ছে ব্রহ্মাস্ত্র

বক্স অফিস কাঁপাচ্ছে ব্রহ্মাস্ত্র

সময় কলকাতা ডেস্ক: মুক্তির চতুর্থ দিনেও দেশের অধিকাংশ সিনেমা হল হাউজফুল। রিয়েল লাইফ জুটিকে প্রথমবার রিল লাইফে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ । বক্স অফিস কালেকশন এই ছবির সব বিতর্ককে ছাপিয়ে গেছে। ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে রণবীর আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ।

সোমবার, ‘ব্রহ্মাস্ত্র’ দেশজুড়ে ১৬.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। তার মধ্যে হিন্দি বাজার থেকে ১৪.২৫ কোটি টাকা এবং বাকি ভাষা থেকে ২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি।

উল্লেখ্য, হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। রবিবার এই ছবি প্রায় ৪২ কোটি টাকা মার্কেট করেছে। সোমবার অধিকাংশ সিনেমা হল হাউজফুল। এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বাজারে ১৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ৭৫ কোটির ব্যবসা করে এই ছবি। ‘ব্রহ্মাস্ত্র’র বক্স অফিসে আয় বেড়ে দাঁড়িয়েছে ২২৫ কোটি টাকা। ৪১০ কোটির সিনেমা মুক্তির প্রথম উইকেন্ডে বিপুল ব্যবসা করায়, খুশি নির্মাতারা।

About Post Author