Home » দিল্লিতে ফের তলবের মুখে মলয় ঘটক

দিল্লিতে ফের তলবের মুখে মলয় ঘটক

সময় কলকাতা ডেস্কঃ কয়লা কেলেঙ্কারিতে ফের তলবের মুখে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। বুধবার দিল্লির অফিসে তাঁকে তলব করেছে ইডি । যদিও মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তিনি কোন নোটিশ পাননি। সেই কারণে হাজিরার কোনও প্রশ্নই উঠছে না।

প্রসঙ্গত, এর আগে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বারবারই হাজিরা এড়িয়েছেন তিনি। এবারও নোটিস পাননি, এই দাবি করে ইডি দপ্তরে হাজির দিলেন না রাজ্যের মন্ত্রী।

উল্লেখ্য, গত বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই। আসানসোলে তাঁর তিনটি বাড়ি এবং কলকাতায় থাকা মন্ত্রীর তিনটি বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের তদন্তে গতি আনতে এই অভিযান । আসানসোলে মলয় ঘটকের বাড়ি ছাড়াও সিবিআই হানা দিয়েছে কলকাতার চার এলাকাতেও। ওই দিন তল্লাশির সময় প্রতিটি বাড়ির বাইরে সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল। সিবিআইয়ের এই তৎপরতায় ক্ষেপে ওঠে মলয় অনুগামীরা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।  প্রায় গোটা দিন ধরে চলে তল্লাশি। ওই তল্লাশির প্রায় একসপ্তাহ পর দিল্লির ইডি দপ্তরে রাজ্যের আইন মন্ত্রীকে ফের ডেকে পাঠানো হয়েছে বলে খবর। তবে এই নোটিস তিনি পাননি বলেই হাজিরা এড়ালেন মলয় ঘটক।

About Post Author