সানি রায়,সময় কলকাতা : আগেও ডুয়ার্সের চামুর্চিকে ভালো না বেসে উপায় ছিল না, এবার ভালোবাসা আরও বাড়িয়ে তুলতে চামুর্চি ইকোপার্কে লক্ষাধিক টাকা ব্যায়ে তৈরি হয়েছে আই লাভ চামূর্চি ফলক। ফলশ্রুতি,প্রকৃতির কোলে ইকোপার্ক যেন আরও শোভা নিয়ে হাজির হয়েছে।ভ্রমণ পিপাসুদের কাছে এখন এটাই হয়ে উঠেছে মূল আকর্ষণ।
সবুজে ঢাকা ভুটান পাহাড়ের বুক চিরে নেমে এসেছে রেতী আর সুকৃতি নদী। পাহাড়ের কোলে দু-দেশের মাঝে যেন জিরো পয়েন্ট! মনোরম প্রাকৃতিক পরিবেশে বানারহাট থেকে ইন্দো ভুটান সার্ক রোড ধরে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত চামুর্চি ইকোপার্ক। এবার সেই ইকো পার্কেই তিন লক্ষ টাকা ব্যায়ে বসানো হল ‘আই লাভ চামূর্চি’ ফলক। নির্মাণ করা হয়েছে একটি বিশ্রাম ঘরও। এই পার্কের আই লাভ চামূর্চি ফলক ভ্রমণ পিপাসুদের পাশাপাশি বর্তমান প্রজন্মের ছেলে ও মেয়েদের কাছেও সেলফি জোন হয়ে দাঁড়িয়েছে। খুশি পর্যটকেরা। খুশি স্থানীয়রাও।
পুজোর মরশুমে এবার এখানে অনেকটাই ভিড় হবে বলে আশাবাদী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই।স্থানীয় পঞ্চায়েত প্রধান চন্দনা রায় তাঁর আশাবাদ ব্যক্ত করেছেন প্রবলভাবে। সবমিলিয়ে বলাই যায়, এক রক্তবর্ণ ভালোবাসার চিহ্নে গড়ে তোলা ফলকের গুণেই চামুর্চি তথা ডুয়ার্স ভ্রমণ হয়ে উঠবে বাড়তি কিছুটা উপভোগ্য ।।


More Stories
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা
হকার উচ্ছেদ, বুলডোজার রায়
সোনার ডিম পাড়ছেন সব্যসাচী!