সময় কলকাতা ডেস্কঃ আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। এরপরই বাঙালিরা মেতে উঠবে দুর্গা পুজোর আনন্দে। আর আনন্দের মুহুর্তে দর্শকদের হলমুখী করে তুলতে উদ্যোগী হয়েছেন টলিউডের ছবি নির্মাতারা। করোনার আতঙ্ক দূরে সরিয়ে এ বছর পুজোয় মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ছবি। তালিকায় রয়েছে পারিবারিক ছবি থেকে রোমান্টিক, সাসপেন্স থ্রিলার, বায়োপিক ও বাস্তবধর্মী-নানা স্বাদের ছবি। ঠিক সেই রকমই এক ছবি ‘বিজয়া দশমী’ মুক্তি পাচ্ছে এবার পুজোয়।

শৌভিক দে পরিচালিত এই ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, পুলিশ কর্মকর্তার ভূমিকায় রয়েছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে রজতাভ দত্তকে দেখা যাবে বিশেষ এক ভূমিকায়। অনেকদিন পর বাংলা সিনেমায় এরকম থ্রিলারধর্মী ছবি আবার আসতে চলেছে। এছাড়াও পুজোতে এই ছবি রিলিজ করবে বলে আরও একটা উন্মাদনা কাজ করছে দর্শকদের মধ্যে। এই সিনেমায় সঙ্গীত পরিচালক প্রতীক কুন্ডু এবং সৈনিক ঘোষ। রয়েছে একটি অসাধারণ টাইটেল ট্র্যাক যেটি গেয়েছেন রূপঙ্কর বাগচী। ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন প্রতীক কুন্ডু যেখানে মিউজিক নিয়ে অন্যরকমের এক্সপেরিমেন্ট করা হয়েছে। সব মিলিয়ে এবার পুজোর হাফ ডজন বাংলা ছবি মুক্তি পাচ্ছে । তার মধ্যে “বিজয়া দশমী” দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে, এটাই দেখার!


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র