Home » বাড়িতে বানানো লোভনীয় কাবাব

বাড়িতে বানানো লোভনীয় কাবাব

সময় কলকাতা ডেস্ক: খুব অল্প সময় সহজেই বানিয়ে ফেলুন চিকেন রেশমি কাবাব।

উপকরণ

বোনলেস চিকেন
জল ঝরানো টকদই

কাজুবাদাম
ফ্রেশ ক্রিম
কসুরি মেথি
আদা রসুন বাটা
গোলমরিচ
গরম মশলা
জিরের গুঁড়ো
পাতিলেবুর রস
স্বাদ অনুযায়ী নুন

পদ্ধতিঃ

প্রথমেই চিকেন জল ঝরানো টকদই ফ্রেশ ক্রিম কসুরি মেথি, গোলমরিচ, আদা-রসুন বাটা, নুন, গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো, কাজুর পেস্ট দিয়ে ভাল করে মেখে নিয়ে ২ ঘন্টা মেরিনেট করে রাখতে হবে।

দু’ঘণ্টা পর কাবাব স্টিকে চিকেনগুলো এক এক করে গেঁথে নিন। একটা স্টিক চারটে চিকেন দিতে হবে এরকমভাবে বাকি তিনটি স্টিকে চিকেনগুলো গেঁথে নিন। উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিন। হাল্কা তেল সমানভাবে লাগিয়ে নিন মাংসের গায়ে। দুই দিক ঘুরিয়ে ১০ মিনিট করে গ্রিল করে নিন।

তাওয়া ভালো গরম করে নিয়ে তাতে বাটার ব্রাশ করতে হবে। এরপর চিকেন স্টিকগুলো দিতে হবে। পাঁচ মিনিট বাদে বাদে সেগুলোকে উল্টে পাল্টে নিতে হবে এবং মাঝেমাঝেই বাটার ব্রাশ করতে হবে এবং উল্টে দিতে হবে। এরকম করে চিকেনের রং একটু পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নিন। পুদিনা চাটনি ও স্যালাড দিয়ে গরম গরম পরিবেশন করুন।

About Post Author