Home » বৃহস্পতিবারে অতি সুস্বাদু নিরামিষ পদ, পটল পোস্ত

বৃহস্পতিবারে অতি সুস্বাদু নিরামিষ পদ, পটল পোস্ত

সময় কলকাতা ডেস্ক: পটল দিয়ে জমিয়ে রাঁধুন পটল পোস্ত। অতি সুস্বাদু এক নিরামিষ পদ এই পটল পোস্ত সহযোগে গরম ভাত খান চেটেপুটে।

উপকরণ

• ৬ টা বড় পটল

• স্বাদমতো নুন

• পরিমান মতো সর্ষের তেল

• ৩ টে কাঁচা লংকা বাটা

• ২ টেবিল চামচ পোস্ত বাটা

• ১/২ চা চামচ চিনি

• ২ টো লাল লংকা

• ১/২ চা চামচ কালো জিরে ফোঁড়নের জন্য

• ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

• ১ চা চামচ নারকেল কোরা বাটা

পদ্ধতি

প্রথমে পটলের খোসা হালকা করে ছাড়িয়ে দুপাশে একটু চিরে দিতে হবে। একটু লবণ হলুদ দিয়ে মেখে রাখতে হবে। এরপর কড়াতে তেল গরম করে পটলগুলো ভেজে নামিয়ে নিতে হবে।

এরপর ঐ তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত বাটা আর নারকেল বাটা, কাঁচা লংকা বাটা দিয়ে সাথে স্বাদমতো নুন আর এক চিমটে হলুদ দিয়ে নাড়তে হবে। একটু চিনি দিন।

মশলা থেকে তেল ছাড়লে জল দিন। ঝোল ফুটে গেলে ভাজা পটলগুলো দিয়ে দিন। গ্ৰেভি ঘন হলে নামিয়ে নিন। নামিয়ে লাল লঙ্কা চিরে ওপরে দিয়ে দিন।

About Post Author