সময় কলকাতা ডেস্ক : আজ বিশ্বকর্মা পুজো। তার সঙ্গে রয়েছে বৃষ্টির মুখর পরিবেশ। তাই আজ ঠাকুরের ভোগে কিভাবে বানাবেন গোবিন্দভোগ চালের খিচুড়ি। দেখে নিন
উপকরণ
• ৩০০ গ্রাম গোবিন্দভোগ চাল
• ২৫০ গ্রাম মুগ ডাল,
• নুন,
• হলুদ,
• আদা বাটা,
• জিরে বাটা,
• ধনে গুঁড়ো,
• শুকনো লঙ্কা,
• গোটা জিরে,
• গোটা গরম মশলা,
• তেজপাতা,
• চিনি,
• ঘি,
• সবজি (বরবটি, কুমড়ো, পটল, টমেটো, আলু, ফুলকপি)
পদ্ধতি:
প্রথমে চালটা ভিজিয়ে রাখুন।এবার প্যানে তেল গরম করে সবজিগুলো ভেজে তুলে নিন। গোটা জিরে,শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন ।ফোড়ন এর গন্ধ উঠলে মুগ ডাল দিয়ে ভালো করে ভাজুন।ভাজা হলে আদা বাটা দিয়ে আবার নাড়ুন এবার ধুয়ে রাখা চাল দিয়ে একটু নেড়েচেড়ে পরিমান মত জল দিয়ে চাপা দিন। ভাজা সবজিগুলি দিয়ে দিন।

কিচ্ছুক্ষন পর চাপা খুলে পরিমান মত হলুদ, লঙ্কা,জিরের গুঁড়ো ,নুন দিয়ে ভালো করে নাড়তে থাকুন । সবসময় মনে রাখবেন খিচুড়ি না নাড়তে থাকলে নীচে ধরে যাবে। চাল ও ডাল সিদ্ধ হয়ে এলে পরিমান মত চিনি,ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি গোবিন্দভোগ চালের খিচুড়ি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার