সময় কলকাতা ডেস্কঃঅবশেষে ‘হামি টু’-এর নতুন তিন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায়। ‘হামি টু’-এ একেবারে নতুন পরিবার, নতুন গল্প। লাল্টু-মিতালি তো আছেনই। সেইসঙ্গে, থাকছে তিন খুদে চিনু, ভেঁপু আর রুকসানা। তিনজনের ভূমিকায় অভিনয় করছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরি। বিশ্বকর্মা পুজোর দিন লাল্টু এবং মিতালি ওরফে গার্গী রায়চৌধুরীর সঙ্গে জমিয়ে ঘুড়ি ওড়াল তিন খুদে। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা নন্দিতা রায়ও। বড়দিনের আগেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।
এর আগে ‘হামি টু’-এর পোস্টারে কোনও অভিনেতা বা অভিনেত্রীর মুখ দেখা যায়নি। সেখানে শুধু চাঁদ, তারাদের মাঝে ছোট ছোট শিশুদের দেখা গিয়েছে। আর সাজ পোশাকে ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। এবার বিশ্বকর্মা পুজোর দিনই ‘হামি টু’-এর তিন সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায়। জানা গিয়েছে, এবার ‘হামি টু’-এ একাধিক চমক থাকবে। বড় পর্দায় যে ‘হামি’-র সিক্যুয়েল ‘হামি টু’ আসছে। সেকথা আগেই ঘোষণা করেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল ছবির শুটিং।

‘উইন্ডোজ প্রোডাকশনের’ তরফে সেই পোস্টারটি শেয়ার করে বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা, ‘হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ, শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ… নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু, হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!’
পরিচালক নন্দিতা রায় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা সব সময়ই নতুন প্রতিভা উপহার দেওয়ার চেষ্টা করেছি। এ ক্ষেত্রেও দর্শক নিরাশ হবেন না।‘


More Stories
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে