Home » বাচ্চাদের পছন্দের মুখরোচক খাবার, চটপট বানিয়ে ফেলুন

বাচ্চাদের পছন্দের মুখরোচক খাবার, চটপট বানিয়ে ফেলুন

সময় কলকাতা ডেস্কঃ ডালিয়া দিয়ে এবার খুব সহজেই বানান মুখরোচক বাচ্চাদের পছন্দের মুখরোচক খাবার।

উপকরণ

ভেজে রাখা ডালিয়া
চিনাবাদাম
দারচিনি
ছোট এলাচ
লবঙ্গ
জায়ফল জয়িএী গুঁড়ো
গোলমরিচ
আদা গ্রেট করা
সাদা তেল
সাহী জিরা
স্বাদ অনুযায়ী নুন
স্বাদ অনুযায়ী চিনি
তেজপাতা
ঘি

পদ্ধতি

ডালিয়া সিদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে বাদাম ভেজে তুলে নিতে হবে। ওই তেলে তেজপাতা, সাহী জিরা, গোটা গরম মশলা দিয়ে নেড়ে সুগন্ধ বেরোলে আদা দিয়ে নেড়ে সব্জি, নুন দিয়ে ভাজতে হবে। সব্জি নরম হয়ে গেলে জায়ফল জয়িত্রী গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে সিদ্ধ ডালিয়া দিয়ে মেশাতে হবে ভালো করে। চিনি দিয়ে মিশিয়ে ঢেকে রাখতে হবে ২মিনিট। চিনি গলে গেলে বাদাম মিশিয়ে গ্যাস বন্ধ করে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে দিন।

About Post Author