সময় কলকাতা ডেস্ক: সামনে বাঙালির শ্রেষ্ঠ উত্সব দুর্গাপুজো। এবার পুজোর খাবারে বিশেষত্ব আনতে তৈরি করতে পারেন, মালাই পনির কোরমা। দেখে নিন রেসিপি।
উপকরণ
পনির
ঘি
১কাপ দই
রসুন
আদা
গোল মরিচ
এলাচ
লবণ
দুধ
পুদিনা পাতা
জায়ফল গুঁড়ো
পেঁয়াজ
কাপ কাজু পেস্ট
ক্যাপসিকাম
পদ্ধতি
একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ভালো করে ভেজে তুলে পেস্ট বানিয়ে নিন। এবার এতে ক্যাপসিকাম, রসুন, আদা, এলাচ ও গোল মরিচ দিন। বাটিতে দই নিয়ে পেঁয়াজের পেস্ট দিয়ে ভালভাবে মেশান।
এবার ওই প্যানে পেঁয়াজ দই পেস্ট দিয়ে নেড়ে কাজুর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে রাখুন। তারপর সামান্য জল ও দুধ দিয়ে, সবকিছু ভালো করে মিশিয়ে, জায়ফল এবং পনির দিয়ে ফুটিয়ে নিলেই রেডি মালাই পনির কোরমা। এর ওপর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার