Home » ফের বাবা হতে চলেছেন জুকারবার্গ

ফের বাবা হতে চলেছেন জুকারবার্গ

সময় কলকাতা ডেস্কঃ ফের বাবা হতে চলেছেন মার্ক জুকারবার্গ। সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটি শেয়ার করেছেন ফেসবুক তথা মেটার কর্ণধার । ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁর তৃতীয় কন্যাসন্তান ভূমিষ্ঠ হবে আগামী বছরে।

পাশাপাশি স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মার্ক। সন্তান আসার খবরই স্বাভাবিকভাবেই দুজনে খুব খুশি আনন্দের সঙ্গেই এই খবর শেয়ার করে নিয়েছেন তারা। জুকারবার্গ জানিয়েছেন, “অনেক অনেক ভালবাসা। আনন্দের সঙ্গে সকলকে জানাচ্ছি ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন এক বোন পেতে চলেছে।”

উল্লেখ্য, মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান। দীর্ঘ নয় বছর প্রেমের পর ২০১২ সালে ১৯ মে বিয়ে করেন তারা। যদিও এই দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে আগেই দুই সন্তান রয়েছে। ২০১৫ ও ২০১৬ সালে জন্মেছিল জুকারবার্গের দুই মেয়ে ম্যাক্স ও আগস্ট। এবার তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

About Post Author