Home » সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি

সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি

সময় কলকাতা ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁকে পর্ষদ সভাপতির পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতে জাল নথি পেশের দায়ে এই নির্দেশই দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন তিনি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে বেশ কিছু নথি জমা দিতে বলেছিল আদালত। সেই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘মানিক ভট্টাচার্য যে নথি জমা করেছে তা ভুয়ো। মানিকবাবুর কাছে ২০১৭ সালের নথি চাওয়া হয়েছিল। উনি ২০২২ সালে ভুয়ো নথি বানিয়ে আদালতে পেশ করেছেন।” এরপরই অবিলম্বে মানিকবাবুকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, টেট দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করে নেয় রাজ্য। তার বিরুদ্ধে জারি করা হয়েছিল লুক আউট নোটিশ। টেট অনিয়ম মামলাতেই মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে এই নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রতিটি বিমানবন্দরেই সেই লুক আউট নোটিশ দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলায় বারবার ইডির হাজিরা এড়িয়ে গিয়েছেন প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন সভাপতি।

About Post Author