Home » করোনা পরিসংখ্যানে স্বস্তি

করোনা পরিসংখ্যানে স্বস্তি

সময় কলকাতা ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। ধীরে ধীরে কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেস । সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১২৯ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৩ হাজার ৪১৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৫৩০ জনের। বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪ হাজার ৬৮৮ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ২৯৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৭ কোটি ৬৮ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

About Post Author