সময় কলকাতা ডেস্কঃ বড়সড় দুর্ঘটনা বালুচিস্তানে। এক মাসের ব্যবধানে ফের কপ্টার ভেঙ্গে মর্মান্তিক মৃত্যু দুই মেজর সহ ছয় পাক সেনার। আর এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। সোমবার বালুচিস্তানের হারনাই প্রদেশে পাক কপ্টার ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কপ্টারে থাকা বেশ কয়েকজন পাক সেনা অফিসার ও জওয়ানের। তবে ঠিক কী কারণে কপ্টার ভেঙে পড়ল, তা এখনও পর্যন্ত জানায়নি পাক সেনা।
কিছুদিন আগেও বালুচিস্তানে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার এক সেনা অফিসারের। বারবার একই প্রদেশে কপ্টার দুর্ঘটনায় সেনা অফিসারদের মৃত্যুকে ঘিরে সন্দেহের দানা বাঁধছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পাক গোয়েন্দারা। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পাক গোয়েন্দারা।

১৯৮৪ সালে কোয়েট্টা এলাকায় বিদ্রোহীদের দমনের জন্য কোয়েটা কর্পস তৈরি করে পাক সেনা। সেই বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সারফরাজ আলি। এদিনের এই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যু পাক বাহিনীর কাছে অপূরণীয় ক্ষতি। যদিও প্রাথমিক তদন্তে পাক গোয়েন্দাদের অনুমান পাক সেনা কপ্টার ভেঙে পড়ার পিছনে মুক্তিকামী বালোচ বিদ্রোহীদের ষড়যন্ত্র রয়েছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক