Home » নিম্নমুখী করোনা গ্রাফ

নিম্নমুখী করোনা গ্রাফ

সময় কলকাতা ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। ধীরে ধীরে কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেস । সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার দেশের স্বাস্থ্য মন্ত্রক থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৩০ জন, যা সোমবার ছিল ৪ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪২৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪২,৩৫৮। সোমবারের তুলনায় বেশ খানিকটা নিম্নমুখী মঙ্গলবারের পরিসংখ্যান।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৭ কোটি ৮২ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

About Post Author